শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি অন্তর্ভুক্ত করণে ব্র্যাক, ডেমিয়েন, টিবি কনসালটেন্ট ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৬(সেপ্টেম্বর) বৃহস্পতিবার  সকাল ১০ ঘটিকায়   ময়মনসিংহ ত্রিশাল উপজেলা  সিভিল সার্জন হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) ময়মনসিংহ জেলা  ত্রিশাল উপজেলা শাখার (নাটাব) সভাপতি মো মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ,প্রধান আলোচক হিসাবের উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম ।এ সময় আরো উপস্থিত ছিলেন নাটাবের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ফিরোজ আহমেদ, স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর, নাটাব এর ত্রিশাল উপজেলা  সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম কিরণ, ডেমিয়েন ফাউন্ডেশন যক্ষা নিয়ন্ত্রণ কর্মকর্তা আনন্দময় গোস্বামী, ডেমিয়েন ফাউন্ডেশন সদস্য শিউলি লুর্ডমেরি মান্দা, নাটাবের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম , নাটাব ত্রিশাল উপজেলার সদস্য  আব্দুল্লাহ  আল ফাহাদ  প্রমুখ।

শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ত্রিশাল পৌর বিএনপির অফিস উদ্বোধন

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশালে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের মধ্যবাজারে পৌর বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান যুগ্ন-আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা,পৌর বিএনপির সভাপতি আলেকচান দেওয়ান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন সহ পৌর বিএনপির সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

ভালুকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ, পনের বছর পর উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় সদ্য সাবেক জেলা পরিষদ সদস্যের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন দখল করে রাখা প্রায় ২০ বিঘা জমি সরকার পতনের পর উদ্ধার করেছে একটি পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ী এলাকায়। দলীয় প্রভাব খাটিয়ে জেলা পরিষদের সদস্য মোস্তফা কামাল জসিম উদ্দিন গংদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন দখলে রাখার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। ওই পরিবারটি জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই জমি পূণরায় দখলে নিয়েছেন তারা। জানা যায়, জামিরদিয়া মৌজা সিএস খতিয়ান নং ১১৮, আর ও আর খতিয়ান নং ২৩০ এর ২০৭ নং দাগে ৯.৯২ একর, ১০৬ নং দাগে ০.৯২ একর ২০৮ নং দাগে ০.১৭ একর, ২০৯ নং দাগে ০.৪৩ একর, ২১০ নং দাগে ০.৩৩ সর্বমোট ১১.৭৭ একর। ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে রফিক ও জসিম উদ্দিন গং তাদের পৈত্রিক সম্পত্তি দাবী করে বিশ বিঘা জমি দখলে নেয়। মোঃ রফিক মিয়া বলেন, উক্ত জমি হিসাবদি শেখের ৩০/০৮/১৯৩২ সনে নিলাম হয়। পরে হিসাবদি শেখের ২য় পুত্র জুবেদ আলী ও তার পুত্র আফাজ উদ্দিন (রফিকের নানা) ২৪/৬/১৯৩৫ সনে জমিদারের কাছ থেকে সম্পাদিত ও রেজিষ্ট্রিকৃত ৭৪৭ নং বর্গা কবুলিয়ত গ্রহন করে। পরে বর্গা কবুলিয়ত ও পাট্টামুলে খাজনা পরিশোধ করে ৫.৭৪ একর ও পিতা, মাতা ও অন্যত্র থেকে ক্রয় করে মোট ৭.৯১ একর ভূমি মালিক হয় পরে আফাজ উদ্দিন ০.৭৪ একর ভূমি অন্যত্র বিক্রি করে বাকি ৭.১৭ ভূমি ওয়ারিশদের জন্য রেখে মৃত্যু বরণ করে। আফাজ উদ্দিন এর ওয়ারিশিয়ান গণ আয়েশা, জহুরা, খুদেজা, হামিজুদ্দিন, শামসুদ্দিন ও ওয়ায়েজ উদ্দিন এর নাতি পুতিদের দখলে আছে বর্তমান জমিটি।এই দাগের মধ্যে ১.৬২ একর ভূমি মালিক মোস্তফা কামাল এর পিতা। কিন্তু প্রভাব খাটিয়ে আফাজ উদ্দিন গংদের প্রায় ৩২ বিঘা জমি আওয়ামী লীগ এর ক্ষমতা দেখিয়ে জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামাল গং বেআইনি ভাবে জবরদখল করে রাখে। এল স্কয়ার কোম্পানি ও মোস্তফা কামাল গং আওয়ামী লীগ সমর্থক ভূমিদস্যু। তারা বিভিন্ন দফতরে ঘোরাফেরা ও পায়তারা করতেছে পূণরায় জমি আত্মসাত ও দখল করার জন্য। আমাদেরকে ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহিনতায় ভোগতেছি যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও ময়মনসিংহ বিভাগীয় উর্ধতন আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি ও সু-বিচার দাবী করছি। অপরদিকে ওই জমির ক্রয়সূত্রে মালিকানা দাবি করে প্রশাসনের কাছে আইনি সহায়তা চেয়েছেন জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য মোস্তফা কামাল। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আলীনূর খান জানান, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়ায় সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তফা কামাল গং ও রফিক গংদের পৃথক বিষয়টি নিয়ে সকল কাগজপত্র দেখে শুনানি করে এ সিদ্ধান্ত নেয়া হবে। অভিযোগের বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, বিষয়টি নিয়ে পুলিশ, সেনা বাহিনী ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দুই পক্ষই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেভাবেই পরবর্তী পদক্ষেপ নিবো।

বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের দাবিতে কমিটি বিলুপ্ত ও আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহে গঠিত অধিকার বঞ্চিত সাংবাদিক আন্দোলনের ৪০ সমন্বয়ক ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে প্রশ্নবিদ্ধ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। এর মধ্যে ১১ সমন্বয়ক ও ২৯ সহ-সমন্বয়ক রয়েছেন। দীর্ঘ ৪ যুগ কুক্ষিগত ও এক তরফা নিয়মে দখলে রাখা প্রেসক্লাবের দায়িত্ব পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের কাছে হস্তান্তর করার দাবি জানানো হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। সংস্কারের মাধ্যমে দেশের অন্য প্রেসক্লাবের মতো ময়মনসিংহ প্রেসক্লাবকে পরিচ্ছন্ন প্রতিষ্ঠানে পরিণত করার দাবি জানানো হয়। এ সময় ভিন্ন পেশার লোকজনের সদস্য পদ বাতিল করতে বলা হয়েছে। অন্যথায় যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা দায়ী থাকবেন বলে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে জানিয়ে দেওয়া হয়। মঙ্গলবার ১৪ আগষ্ট নগরীর দুর্গাবাড়ি রোডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভা শেষে উল্লেখিত সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা অভিন্ন বক্তব্যে আগামী ৭২ ঘণ্টার মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন ৪ যুগের বেশি সময় একের পর এক স্বার্থান্বেষী মহল আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও সরকারি চাকরিজীবীদের সদস্য বানিয়ে প্রেসক্লাব কুক্ষিগত করে রেখেছেন। দোকান বরাদ্দ দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করেছেন। সাংবাদিকদের নাম ভাঙ্গিয়ে মোটা অংক চাঁদাবাজি করে অনেকেই কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র দিয়ে জেলা প্রশাসককে পদাধিকার বলে প্রেসক্লাবের সভাপতি বানিয়ে পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের দমিয়ে রাখা হয়েছে। অধিকার বঞ্চিত সাংবাদিকরা বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও প্রেসক্লাব সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সঙ্গে কথা বলেন। তাকে আন্দোলনের বিস্তারিত জানিয়ে সভাপতির প্রশ্নবিদ্ধ পদ থেকে সরে দাঁড়ানোর ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে সভাপতির প্রশ্নবিদ্ধ পদ থেকে পদত্যাগ করে আইন, প্রজ্ঞাপন ও পরিপত্র সমুন্নত রাখার অনুরোধ জানানো হয়েছে। কুক্ষিগত ময়মনসিংহ প্রেসক্লাবের কমিটি ভেঙে দিয়ে অমিত রায়কে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করার দাবি জানানো হয়। ব্যত্যয় ঘটলে জেলা প্রশাসকের বিরুদ্ধেও সাংবাদিক সমাজ রুখে দাঁড়াবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বক্তারা জানান আমরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের কমপক্ষে ১৫ জন পেশাদার সাংবাদিক ময়মনসিংহ প্রেসক্লাবের বাইরে রয়েছেন। তাদের অধিকার নিশ্চিত করার বিষয়েও দাবি জানানো হয়। বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার ডিক্লারেশন পুনর্বহালের দাবি জানানোর পর জেলা প্রশাসক দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। সভা শেষে ৪০ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ জন সমন্বয়ক ও ২৯ জন সহ-সমন্বয়ক। সমন্বয়করা হলেন- মোঃ শিবলী সাদিক খান (দৈনিক আজকের বসুন্ধরা), স্বাধীন চৌধুরী (দৈনিক মাটি ও মানুষ), শাহ মোহাম্মদ রনি (দৈনিক খোলা কাগজ), আলমগীর কবির উজ্জ্বল খান (আনন্দ টেলিভিশন), আব্দুল মান্নান পল্টন (দৈনিক ভোরের পাতা), মোঃ আজগর হোসেন রবীন (দৈনিক শ্বাশত বাংলা), সজীব রাজভর বিপিন (দৈনিক দেশের ডাক), আব্দুল কাদের চৌধুরী (জনতার আদালত ডটকম), মজিবুর রহমান মিন্টু (দৈনিক জবাবদিহি), মোঃ আজাহারুল আলম (দৈনিক ময়মনসিংহ প্রতিদিন) ও জহর লাল দে (দৈনিক লাল সবুজের দেশ)।

ত্রিশালে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশালে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সরকারি নজরুল কলেজের গেইটের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন। উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুর রহমান মৃধা, আতাউর রহমান শামীম, আব্দুল আওয়াল ফরাজী, পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান প্রমুখ।

সোমবার, ১৫ জুলাই, ২০২৪

চৌকস পুলিশ কর্মকর্তা ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন দায়িত্ব কর্তব্য পালনে তিনি একজন চৌকস পুলিশ অফিসার। (১০ ফেব্রুয়ারি ২৩) ইং তারিখে ত্রিশাল থানায় যোগদান করেন তিনি। যোগদানের পর একের পর এক চাঞ্চল্যকর মামলার তদন্ত ও আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ কওে যাচ্ছেন। অপরাধীদের আতঙ্কের আরেক নাম ওসি কামাল হোসেন। সমাজের একেবারে তৃণমূল থেকে শুরু কওে সর্বস্তরের সকল শ্রেণীর পেশা মানুষের সাথে সোহার্দ্যপূর্ণ আচরণ করে থাকেন। তাঁর আচরণে ত্রিশালের সকল মানুষ সন্তুষ্ট। ওসি কামাল হোসেন চাঞ্চল্যকর মামলাগুলো অধিকাংশ সময় সে নিজে তদন্ত করে ঘটনার আসল রহস্য উদঘাটন করে থাকেন। কিছুদিন আগে চালের ট্রাক ছিনতায়ের ঘটনায় ট্রাক উদ্ধার প্রাইভেট কার সহ আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হন। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করায় ওসি মো. কামাল হোসেন কে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার পুরস্কৃত করেন। এছাড়াও ত্রিশালে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, গরু চোর এবং অন্যান্য অপরাধীদের গ্রেফতারে ব্যাপক সুনাম অর্জন করে চলেছেন তিনি। ওসি কামাল হোসেন তিনি মুরুব্বীদের শ্রদ্ধা করেন। ছোটদের ¯েœহ করেন। বন্ধুত্বসূলভ আচরণ করে থাকেন। এই ওসি কামাল হোসেন প্রকৃতই একজন জনগনের বন্ধু। এ ছাড়াও ত্রিশাল থানার জেলায় শ্রেষ্ঠ এসআই-এস আই (নি:) আব্দুল করিম। (৩) গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করায় এসআই (নি:) সুমন পুরস্কৃত হন।

শুক্রবার, ২৮ জুন, ২০২৪

ত্রিশালে এমপি'র সাথে বঙ্গবন্ধু সৈনিকলীগের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ


মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ ত্রিশাল উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার (২৮জুন) সন্ধ্যায় সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক সুমন শেখ, যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম ও ইকবাল হোসেনসহ সকল সদস্যবৃন্দ এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন এবং সবাই মিষ্টিমুখ করান।

সৌজন্য সাক্ষাতকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে এমপি এবিএম আনিছুজ্জামান বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে কার্যকরী রাখতে হবে।জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন,মহিলা ভাইস-চেয়ারম্যান শিরিন ইসলাম চায়না,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক সোহাগ উদ্দিন আকন্দ প্রমুখ।

এর পূর্বে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ দরিরামপুর বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে।আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামানের নিজস্ব কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।

বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

ত্রিশালে পিবি ফাউন্ডেশনের খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী ‘পিবি ফাউন্ডেশন’ এর উদ্যোগে খাবার বিতরণ ও সড়ক দুর্ঘটনায় নিহত যুবলীগ নেতা শামীম পারভেজ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি সপ্তাহের ন্যয় বৃহস্পতিবার (৬জুন) দুপুরে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন পিবি ফাউন্ডেশন এর কার্যালয়ে পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ৪০০-৫০০ মানুষদের কে সাদা ভাত, মুরগির মাংস ও ডাল দিয়ে পেট ভরে খাবার খাওয়ানো হয়। খাবার কার্যক্রম বিতরণ ও দোয়া মাহফিলে পিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজহারুল ইসলাম আজহার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব পারভেজ। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহ্ মোঃ রঞ্জু, ইকবাল হোসেন, সোহাগ আকন্দ, শাহাদাত হোসেন সহ আরো অনেকেই।

মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

চাঞ্চল্যকর ৪ খন্ড লাশের রহস্য উন্মোচন, হত্যাকারী গ্রেফতার ও আলামত উদ্ধার

ময়মনসিংহ ডিবি পুলিশ ও কোতোয়ালি মডেল থানার যৌথ অভিযানে চাঞ্চল্যকর ৪ খন্ড লাশের রহস্য উন্মোচন, হত্যাকারী গ্রেফতার ও আলামত উদ্ধার ঃ পুলিশ সুপারের প্রেস বিফ্রিং গত ২ জুন সকাল অনুমান সাড়ে ৮ টায় ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন মনতলাস্থ সুতিয়াখালী নদীর ব্রীজের নিচে পানিতে ভাসমান অবস্থায় একটি লাগেজ ও পাশেই স্থলভাগে একটি মানুষের মাথা দেখতে পেয়ে স্থানীয় জনতা থানা পুলিশকে সংবাদ দেয়। থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল হতে মানুষের মাথা ও পাশেই পানিতে ভাসমান লাগেজ উদ্ধার করে লাগেজ খুলে চার টুকরা পুরুষের খন্ডিত অংশ পাওয়া যায়। থানা পুলিশের পাশাপাশি পুলিশে অন্যান্য বিশেষায়িত ইউনিট পিবিআই, সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করেন। কিন্তু তাৎক্ষণিক লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পরিচয় সনাক্তের জন্য বিভিন্ন ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ জেলা পুলিশ অফিসিয়াল ফেসবুকে সংবাদ পোষ্ট করা হয়। ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আনুসাঙ্গিক অন্যান্য কার্যাদি সম্পন্ন করে লাশের ময়নাতদন্ত ও ডিএনএ স্যাম্পল সংগ্রহের নিমিত্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকান্ডের বিষয়ে সংবাদ ছড়িয়ে পড়লে ভিকটিমের আত্মীয়-স্বজন ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে উপস্থিত হয়ে ভিকটিম এর মুখমন্ডল, পরনের কাপড়-চোপড় এবং অন্যান্য বৈশিষ্ট দেখে পরিচয় সনাক্ত করেন। সনাক্তকৃতদের পরিচয় থেকে জানা যায় ভিকটিমের নাম ওমর ফারুক সৌরভ (২৪), পিতা-মোঃ ইউসুফ আলী, মাতা-মাহমুদা আক্তার পারুল,সাং-তারাটি, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ বর্তমান সাং-পোষ্টার কলোনী, থানা-মতিঝিল, ডিএমপি ঢাকা । এই সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৬,তারিখ-০২/০৬/২০২৪ধারা-৩০২/৩০১/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়। মামলা দায়ের পর ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের একটি চৌকশ টিম উক্ত ঘটনার রহস্য উন্মোচন ও আসামী গ্রেফতারের জন্য মাঠে নামেন। তথ্য প্রযুুক্তি ও নিজস্ব সোর্সের মাধ্যমে উক্ত হত্যাকান্ডের মূল হত্যাকারী ইলিয়াছ আলী (৫৫), পিতা-মৃত হাসেম আলী, সাং-তারাটি, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-গোহাইলকান্দি (প্রাইমারী স্কুল সংলগ্ন), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং আহাদুজ্জামান ফারুক(৩০), পিতা-মৃতঃ আক্তারুজ্জামান, মাতা-মাহবুবা বেগম রিনা,সাং-চর হোসেনপুর,থানা- ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ এবং লাশ বহনকারী গাড়ীর ড্রাইভার আব্দুল হান্নান আকন্দ (৬৫), পিতা-মৃত মীর হোসেন আকন্দ, মাতা-মৃত আছিয়া খাতুন,সাং-চান্দুরা (বিরাজ প্রফেসরের বাড়ীর পাশে), থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-বলাশপুর, হাক্কানী পশ্চিম মসজিদের মোড় (জনৈক আব্দুল হান্নান এর বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গত ০৪/০৬/২০২৪ ইং তারিখ ঢাকা ও ময়মনসিংহ ধোবাউড়া থানা এলাকা থেকে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন । ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যায়,ধৃত আসামী ইলিয়াছ ও ভিকটিম ওমর ফারুক সৌরভ পরস্পর আপন চাচা ভাতিজা। আসাামি ইলিয়াছ এর মেয়ে ইভা আক্তারকে ওমর ফারুক সৌরভ (২৪) গোপনে বিবাহ করে। ইভার ভিকটিম ওমর ফারুক সৌরভ এর সাথে বিবাহের পূর্বে অন্যত্র বিবাহ হয়েছিল। বিষয়টি পরবর্তীতে ইভার বাবা মা জানলে তাহার চরম ক্ষিপ্ত হয় এবং এই বিবাহ কোনক্রমেই মেনে নিবে না বলে জানায়। এই ঘটনা নিয়ে ইলিয়াছ এর আপন ভাই ইউসুফ (ডিসিষ্ট এর বাবা) এর সাথে বিরোধ চরম আকার ধারণ করে। দুইজনের মধ্যে বাক বিতন্ডা হয় এবং ওমর ফারুক সৌরভকে মেরে ফেলার হুমকি দেয়। আসামী ইলিয়াছ তার মেয়ে ইভাকে গত মে মাসের মাঝামাঝি পড়াশুনার জন্য কানাডা পাঠায়। গত ০২/০৬/২০২৪ তারিখ বিকালে ডিসিষ্ট ওমর ফারুক সৌরভ ময়মনসিংহ আসে এবং চাচাতো ভাই মৃদুল (১৭) (আসামী ইলিয়াছ এর ছেলে) কে ফোন দিলে, মৃদুল সৌরভকে কোতোয়ালী মডেল থানাধীন গোহাইলকান্দি (প্রাইমার স্কুল সংলগ্ন) বাসায় আসতে বলে। সৌরভ বাসায় গেলে চাচা ইলিয়াছ বাসার নিচ তলায় একটি ভাড়া করা কক্ষে নিয়ে হাত পা বাঁধে। পরিকল্পনা অনুযায়ী ইলিয়াছ এর শ্যালক আহাদুজ্জামান ফারুক(৩০) কে ফোন করে ময়মনসিংহ বাসায় ডেকে নিয়ে আসে এবং এক পর্যায়ে দুজন মিলে সৌরভকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় ছুরিকাঘাত করে হত্যা করে লাশ বাথরুমে রাখে। লাশ গুম করার উদ্দেশ্যে পরিকল্পনা মাফিক ময়মনসিংহ গাঙ্গিনারপাড় হতে ট্রলি ব্যাগ (লাগেজ),পলিথিন ও হ্যান্ডগেভস কিনে বাসায় নিয়ে যায়। বাথরুমে রাখা সৌরভ এর মৃত দেহের শরীর হতে ধারালো অস্ত্র দিয়ে মাথা এবং দুই পায়ের ঊরু বিচ্ছিন্ন করে পলিথিনে প্যাকেট করে লাগেজের মধ্যে রাখে। মাথাটি স্বচ্ছ পলিথিনে মুড়িয়ে একটি শপিং ব্যাগে রাখে। ইং ০২/০৬/২০২৪ তারিখ রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় লাগেজ ও শপিং ব্যাগে রাখা মৃতদেহ গুম করার উদ্দেশ্যে আসামী ইলিয়াছ আলী ও আহাদুজ্জামান ফারুক একটি প্রাইভেটকার ভাড়া করে প্রাইভেটকারের ব্যাগ ডালার ভিতরে নিয়ে কোতোয়ালী মডেল থানাধীন মনতলা ব্রীজের উপর হতে সুতিয়াখালী নদীতে ফেলে দেয়। মামলাটি কোতোয়ালী মডেল থানা পুলিশ তদন্ত করছে।

বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ত্রিশালে গাছ উপরে পরে অসহায় বাবুল এর বসত ঘর বিধ্বস্ত, অলৌকিক ভাবে বেঁচে যায় পাঁচজন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর হদ্দেরভিটা গ্রামের বাসিন্দা মোঃ বাবুল মিয়া ভ্যানগাড়ী চালিয়ে স্ত্রী নার্গিস আক্তার ও তিন সন্তান নিয়ে কোন মতে খেয়ে না খেয়ে বসত করেন এই টিনের ঘরটিতে। এরই মধ্যে গত সোমবার রাতে প্রতিবেশী সেলিম মিয়ার লাগানো বড় একটি মেহাগুণি গাছ বসতঘরের উপরে পরে বাবুল মিয়ার বসত ঘর একদম বসবাসের অনুপযোগী হয়ে পরেছে। বিধ্বস্ত হয় বাবুল মিয়ার একমাত্র মাথা গোজার ঠাই। ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র সব ক্ষতিগ্রস্ত হয়েহেছে। ঘরে ঐ সময় বাবুল মিয়া তার স্ত্রী ও তিন সন্তান ঘুমিয়ে ছিলো অলৌকিক ভাবে বেঁচে যায় তারা পাঁচজন। প্রতিবেশী ও ভুক্তভোগী বাবুল জানান, গাছের নিচ থেকে ভেকু দিয়ে মাটি সড়িয়ে ফেলার জন্য গাছটি পরে ঘরটি ভেঙ্গে গেছে। এই গাছ নিয়ে ২০২২ সালে ত্রিশাল থানায় একটি সালিশ হয়। ঐ সালিশে ৫জন সাক্ষি রেখে একটি গাছ কেটেফেলার সিদ্ধান্ত হয় এবং বাকি গাছগুলোর ডালপালা কেটে ফেলার সিদ্ধান্ত হয়। কিন্তু এ প্রভাবশালী সেলিম মিয়া গাছটি কাটেনি এবং অন্যগাছগুলোর ডালপালাও কাটেনি। না কাটা গাছটি পড়ে এ দুর্ঘটনাটি ঘটে এবং বাকি গাছগুলো যেকোন সময় উপরে পরে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগী পরিবার সরকারের কাছে সাহায্য ও প্রতিবেশীর অত্যাচার থেকে মুক্তি চান।

মঙ্গলবার, ২১ মে, ২০২৪

ত্রিশালে গর্ত থেকে অজ্ঞাত নারী ও ২ শিশুর গলিত মরদেহ উদ্ধার

মোমিন তালুকদার, নিজস্ব প্রতবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে একটি গর্ত থেকে মাটি চাপা অবস্থায় অজ্ঞাত এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) দুপুর ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া নামক স্থানের হাইন্জা মড়লের বাড়ির মসজিদের সামনের একটি পতিত জমির আইল ঘেঁষা গর্ত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পিবিআই, র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে কুকুর অজ্ঞাত শিশুর পায়ের অংশ বিশেষ নিয়ে ছুটাছুটি করছিল। এটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লোকজন এসে দেখে একটি গর্তে আরও দুটি মরদেহ রয়েছে। যা পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুপুর ৩টার দিকে ত্রিশাল থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল তিনটার দিকে ত্রিশালের রামপুর ইউনিয়নের কাকচরে তিনটি মরদেহ পাওয়া গেছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক নারী ও দুই শিশুর গলিত মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর কেউ মরদেহ গর্ত করে মাটিচাপা দিতে পারে। হত্যার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপেল মাহমুদ বলেন, 'মরদেহগুলো পঁচে দুর্গন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেরও বেশি সময় আগে তাদেরকে কেউ হত্যা করে পুঁতে রেখেছে। আপাতত মনে হচ্ছে তাদের অন্য কোনো এলাকা থেকে এনে এখানে পুঁতে রাখা হয়েছে।

ময়মনসিংহ জেলা পিবিআই এর পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, কাকচর নয়াপাড়ার একটি দুর্গম এলাকায় লোকালয় থেকে বেশ কিছুটা দূরে তিনটি মরদেহ উদ্ধার হয়। একজন নারী এবং দুটি ছেলের। নারীর বয়স আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ ও ছেলে দুটির বয়স তিন থেকে চার বছর হবে। আনুমানিক পাঁচ দিন আগে তাদের এখানে পুঁতে রাখা হয়েছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা পিবিআই, র‌্যাব টেকনোলজি কাজে লাগিয়ে দ্রুত এই মরদেহ তিনটির পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

রবিবার, ১৯ মে, ২০২৪

ত্রিশালে কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় কবি কাজী নজরুল  ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মে) বিকেল উপজেলা পরিষদ হলরুম এ প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (এমপি)।

সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
বিশেষ অতিথিরা হলেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) ও অতিরিক্ত  দায়িত্ব (উন্নয়ন ও  মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজুল  আলম মাসুম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল মাহবুবুর রহমান, পৌরসভার মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভাগীয় কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শনিবার, ১৮ মে, ২০২৪

ত্রিশালে সংকল্প একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল স্মৃতিকেন্দ্র (জাদুঘর) সংলগ্ন সংকল্প একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে নজরুল স্মৃতিকেন্দ্র (জাদুঘর) মিউজিয়ামে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (এমপি)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, একাডেমির পরিচালক আমিরুল ইসলাম তামিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিল উসমান গনি কুসুম, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ সানী, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের পরিচালক প্রকৌশলী লুৎফর রহমান মাজাহার, সভাপতি ফকরুদ্দীন আহমেদ,  নজরুল স্মৃতি কেন্দ্রের কর্মকর্তা আক্তারুজ্জামান মন্ডল, দুখুমিয়া বিদ্যা নিকেতন এর সভাপতি আবু রায়হান, সমাজসেবক আব্দুল আউয়াল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ত্রিশালে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারীভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ (এমপি) এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

শনিবার (১৮ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও এল.এস.ডি এর আয়োজনে ধানীখোলা খাদ্য গুদাম ও ধলা খাদ্য গুদামে আনুষ্ঠানিক এ কার্যক্রমের আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ফজলে রাব্বী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইলিয়াস আহমেদ, ধানীখোলা ধাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ গিয়াস উদ্দিন, ধানীখোলা ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর আলম, কাঁঠাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম, উপজেলা বঙ্গব্ন্ধু পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন।

ধানীখোলা খাদ্য গুদাম এর উদ্বোধন শেষে বালিপাড়া ইউনিয়নের ধলা খাদ্য গুদামে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের ও শুভ উদ্বোধন করা হয়।  উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ও ধলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদসহ স্থানীয় কৃষকবৃন্দ।

জানা যায়, ধানীখোলা ও ধলা খাদ্য গুদামে  স্থানীয় কৃষকদের কাছ থেকে  ১২৮০ টাকা দরে ১৯০৮ মেঃ টন ধান ক্রয় করা হবে। সিদ্ধ চাল ১৬৬৭ মেঃ টন ও  আতব চাল ৪৩৮ মেঃ টন  ক্রয় করা হবে। সিদ্ধ চাল কেজি প্রতি ৪৫ টাকা আতব চাল ৪৪ টাকা কেজি দরে দাম ধরা হয়েছে।

বুধবার, ১৫ মে, ২০২৪

ত্রিশালে প্রান্তিক ভোটারদের দ্বারে দ্বারে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচন। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সৎ, সাহসী, কর্মী বান্ধব সাবেক ছাত্রনেতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি, ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন।

তিনি টিউবওয়েল মার্কার প্রতিক নিয়ে উপজেলার বিভিন্ন স্থানের ভোটারদের সাথে মতবিনিময়, গণসংযোগ ও কুশল বিনিময় করে যাচ্ছেন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার এ প্রান্ত থেকে ওই প্রান্তে।

ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন টিউবওয়েল মার্কা সমর্থনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের কাছাকাছি থাকতে চাই। আপনাদেরকে সাথে নিয়ে সমাজের উন্নয়নে, এলাকার উন্নয়নে আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। আর এই জন্য আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা ও সহযোগিতা একান্ত দরকার। আমি আশাকরি আপনারা আমাকে এ নির্বাচনে আসছে (২৯ মে) তারিখে টিউবওয়েল প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের কাছে এই প্রত্যাশা করি। আপনাদের সমস্যা গুলো জানাবেন, আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে।

সংক্ষিপ্ত পরিচিতি- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যবন্ধু, বিশিষ্ট শিক্ষাবিদ, গুণীজন পৌরসভার ৯নং ওয়ার্ডের মরহুম নিয়ামত আলী মাস্টার এর ৩য় সন্তান প্রয়াত হাজী নজরুল ইসলামের চতুর্থ সন্তান ইব্রাহিম খলিল নয়ন।

রবিবার, ১২ মে, ২০২৪

ত্রিশালে বিশ্ব মা দিবসে আলোচনা সভা ও চেক বিতরণ

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর ক্ষদ্রঋণের চেক বিতরণ।

রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর সভাপতিত্বে  মা দিবসের আলোচনা সভা ও চেক বিতরণ  করা হয়। 

প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপি। 

বিশেষ অতিথি ছিলেন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) ত্রিশাল মাহবুবুর রহমান, স্বাগত বক্তা ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা।

আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ উপদেষ্টা  ফজলে রাব্বী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশিহুর রহমান শাহানশাহ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা আকন্দ, ত্রিশাল উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শহিদুল ইসলাম স্বপন, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি সোয়েল মাহমুদ সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাব্বির আহমেদ ছানী, যুবনেতা আমির আহমেদ, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভাশেষে ত্রিশালের জয়িতা পুরস্কার প্রাপ্ত আনারকলি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং
১৭জন মহিলাকে ২৫হাজার টাকার আত্মকর্মসংস্থানের জন্য ঋনের চেক বিতরণ করা হয়।

ত্রিশালে আন্তর্জাতিক নার্স দিবসে র‌্যালী ও আলোচনা সভা

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
আধুনিক নার্সিং স্বাস্থ্য পরিচর্যার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবসে বেলা নার্সিং কলেজের উদ্যোগে ত্রিশালে র‌্যালী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি-নার্সিং সেবায় ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল স্তরের নার্স, কর্মকর্তা ও বেলা নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে রবিবার (১২ মে) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সিং সুপার ভাইজার সেলিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ (নার্স) জহুরা নারগিস আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পাবলিক হেলথ্ নার্স এর সহকারী ইসমাইল হোসেন, বেলা নার্সিং কলেজ এর পরিচালক শহিদুল আলম স্বপন, অধ্যক্ষ একেএম আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সিং ইনচার্জ কামরুন নাহার প্রমূখ।

শনিবার, ১১ মে, ২০২৪

ত্রিশালে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন আনিছুজ্জামান এমপি

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে শিলাবৃষ্টিতে ৬টি ইউনিয়নে বীর মৃক্তিযোদ্ধা সহ ৫ হাজার জনগণের বসতবাড়ি ও ফসলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ত্রিশালের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবিএম আনিছুজ্জামান (এমপি)। শনিবার দুপুরে ৬নং ত্রিশাল ইউনিয়ন সহ আরো কয়েকটি এলাকা পরিদর্শন করেন তিনি।

গত (৫মে) দিবাগত রাতে উপজেলার ত্রিশাল ইউনিয়ন সহ কয়েকটি এলাকায় শিলাবৃষ্টির কারণে বসতবাড়ি ও ফসলের মাঠের ব্যাপক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পূনর্বাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সম্মানিত সদস্য জহিরুল কাদের কবির, সাংগঠনিক সম্পাদক মোমিন তালুকদার, এশিয়ান টেলিভিশন এর প্রতিনিধি তাসলিমা রত্না, এসএফ টিভি ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল হাসান ফরহাদ, জাগ্রত টিভির পরিচালক সোহেল রানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান (এমপি) বলেন, আমার ত্রিশাল উপজেলায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা আমি সংসদে উপস্থাপন করেছি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে বিষয়টি বিবেচনাধীন আছে, আপাতত ডিসির সাথে কথা বলে যাদের বেশি ক্ষয় ক্ষতি হয়েছে । তাদের ঘর নির্মাণের জন্য ঢেউটিনের ব্যবস্থা করে দেয়া হবে। পরবর্র্তী সময়ে আবাদি ফসলের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক প্রণোদনা দেয়ার আশ্বাস দেন।

রবিবার, ৫ মে, ২০২৪

ত্রিশালে সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান এর অফিস উদ্বোধন

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলাবাসীর জনগণের সেবা দিতে, সরাসরি জনগনের সাথে কথা বলতে এবং এলাকার নানা ধরণের সমস্যাগুলো যাতে জনগন কারো মাধ্যম ছাড়াই এমপির সাথে কথা বলতে পারে এ কথা চিন্তা করে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেন চেয়ারম্যান প্লাজা (মেয়র মার্কেট) এর দ্বিতীয় তলায় শুক্রবার বিকেলে নিজস্ব অফিস এর শুভ উদ্বোধন করলেন, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (এমপি)।

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অফিস উদ্বোধন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা  যুবলীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান (এমপি) বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে তাই আমি এমপি হয়েছি মহান সংসদে কথা বলার সুযোগ পাচ্ছি। আর এ উপজেলার জনগণের সমস্যাগুলো দেখার দায়িত্ব আমার।  এলাকার সমস্যাগুলো নিয়ে জনগণ যাতে সহজেই আমার কাছে এসে বলতে পারে সে জন্যই জনগণের জন্যই এ অফিস তৈরি করেছি, সকল শ্রেণী পেশার মানুষ কারো মাধ্যম ছাড়াই আমার কাছে চলে আসবে। আমি জনগনের সাথে  সরাসরি কথা বলবো, সমস্যার কথাগুলো শুনবো। এলাকার  উন্নয়ন বিষয়গুলো এই অফিসে জনগন সরাসরি আমাকে অবগত করবে এবং ধারণা দিবে আমি মহান সংসদে উপস্থাপন করবো।
ইতিমধ্যই জাতীয় সংসদে ত্রিশাল হাসপাতাল, ইউনিয়ন ভুমি অফিস, পুলিশ ফাঁড়ি নিয়ে কথা বলেছি। বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ  ছিল সরকার দ্রুত মন্জুর করে জনগনের চাহিদা পূরণ করেছে।

তিনবার পৌরসভার মেয়র ছিলাম জনসেবায় যেভাবে আপনাদের চাহিদা পূরণ করতে পেরেছি ঠিক সেভাবেই সংসদ সদস্য হিসেবে আপনাদের সেবা করে যাব। ত্রিশালের একটি মানুষও আমার কাছে এসে ফেরত যাবে না, যা ন্যায় সেটাকেই প্রাধান্য দেওয়া হবে।  জনগণের দায়িত্ব নিয়ে জনসেবা করায় আমার মূল ধর্ম।

তিনি আরো বলেন, আমি ছাত্র  রাজনীতি থেকে শুরু করে আজকের এই অবস্থান আসার আগ পর্যন্ত ত্রিশাল উন্নয়নের লড়াই করেই আসছিলাম। আজ উন্নয়ের লড়াই জনগন নিয়েই করবো। যাতে আধুনিক একটা ত্রিশাল প্রতিষ্ঠিত হয়।

বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

ত্রিশালে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম কিনলেন ১৪ জন

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম কিনলেন  ১৪ জন।

চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম কিনছেন - মোঃ ইকবাল হোসেন, আবুল কালাম মোহাম্মদ শামছুদ্দিন, মোহাম্মদ জাহিদুল ইসলাম জুয়েল সরকার, মাজহারুল ইসলাম জুয়েল, মোহাম্মদ আনোয়ার সাদাত, রাজন চন্দ্র বিশ্বাস।

ভাইস চেয়ারম্যান পদে- ইব্রাহিম খলিল নয়ন, মীর মোহাম্মদ সারোয়ার আলম, মোঃ হুমায়ুন কবির আকন্দ , মোহাম্মদ ইকবাল হোসেন, শ্রীময় মোদক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- মাহমুদা খানম রুমা, লূৎফুন নেসা বিউটি, শিরিন ইসলাম চায়না।

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...