মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে সাইনবোর্ড টানাতে গিয়ে তিনতলার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের গো-হাটা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দরিরামপুর বরকুমা এলাকার লালু মিয়ার ছেলে সুমন (৩১) এবং বৈলর বাঁশকুড়ি এলাকার আবুল কালামের ছেলে নূর মোহাম্মদ (২৩)।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া এই তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ঘটনার দিন রাতে ওই দুই শ্রমিক পৌর শহরের গো-হাটা মোড়ের একটি তিনতলা ভবনের ছাদে সাইনবোর্ড লাগানোর জন্য ওঠেন। ছাদে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন দুই জন। পরে স্থানীয়রা আহত সুমন ও নুর মোহাম্মদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে নুর মোহাম্মদকে ময়মনসিয়হ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।
পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...
-
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও গণ...
-
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশালের লেখক এস এম মাসুদ রানা জাতীয় লেখক ও শিল্পী পরিষদ এর সাহিত্য সম্মাননা পদক ...
-
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলা যুবলীগের তরুণ উদীয়মান নেতা শামীম পারভেজ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন